রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ শিরোনামে প্রতিবেদনটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখান করেছে বাংলাদেশ সরকার।
গতকাল সোমবার ওই প্রতিবেদনটি প্রচার করে আল জাজিরা। এরপরই রাতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের অবস্থান সম্পর্কে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় সাধারণত জনগণের প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ নীতিগুলোর বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর উগ্রগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত ও রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
১৯৭১ সালে গণহত্যায় জামায়াতে ইসলামীর অপরাধী চক্র লাখ লাখ বাঙালি বেসামরিক মানুষকে হত্যা করেছিল। দুই লক্ষাধিক বাঙালি নারীকে ধর্ষণ করেছিল। তবে আল জাজিরা রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে এটা কখনোই তুলে ধরেনি। আল জাজিরার প্রধান ভাষ্যকার ডেভিড বার্গম্যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ কর্তৃক একাত্তরের মুক্তিযুদ্ধের সরকারি মৃত্যুর সংখ্যা চ্যালেঞ্জের জন্য দোষী সাব্যস্ত করেছেন। এটি লক্ষ করা যায় যে, আল জাজিরার অভিযোগের মূল উৎস হলো, আল জাজিরা নিজেই সাইকোপ্যাথ হিসেবে উল্লেখ করেছেন।