রবিবার, ০৫ Jul ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

কাটলো প্রাথমিকের শিক্ষকদের বেতন জটিলতা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষককে ১৩তম বেতন গ্রেড প্রদান করা হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতাও শিথিল করা হয়েছে। এতে করে দীর্ঘদিন ধরে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা দূর হলো।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১৩তম বেতন গ্রেড প্রদান বিষয়ে আদেশ জারি করেছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এ আদেশে প্রকাশ করা হয়েছে।

আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ জারির পূর্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে যারা এখনো কর্মরত আছেন, তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলপূর্বক বেতন গ্রেড নির্ধারণে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।

এ আদেশের ফলে সব শিক্ষক ১৩তম গ্রেডে (১১০০০-২৬৫৯০ টাকা) বেতন পাবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com