রবিবার, ০৫ Jul ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

দেশ বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে: তথ্যমন্ত্রী

দেশের উন্নয়ন স্থিতিশীলতা সহ্য করতে না পেরে দেশ বিরোধীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক মিডিয়া ভাড়া করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধী ও দেশ বিরোধীরা।

আজ বুধবার (০৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘একুশের চেতনায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘সদ্য স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধেও আন্তর্জাতিক পরিমণ্ডলে অপপ্রচার করছিল একটি মহল। এরা সবসময়ই  বাংলাদেশ ও আওয়ামী লীগকে বিপদে ফেলতে তৎপর’।

দেশের পলাতক আসামি, যুদ্ধাপরাধীসহ ডক্টর কামাল হোসেনের পরিবারের সম্পৃক্ততার কথা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এই কর্মকাণ্ড নিয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com