রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১। বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সেনা নিবাসের গিরিশোভা এলাকায় ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।
সামাজিক দুরত্ব বজায় রেখে ম্যারাথনের খাগড়াছড়ি পর্বে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের ২ হাজার ৫০০ জন সামরিক বেসামরিক ব্যক্তি অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: আলী রেজা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মং সুই প্রু চৌধুরী, বিজিবি সেক্টর কমান্ডার, মং সার্কেল চীফ, মেয়র, সদর উপজেলা চেয়ারম্যানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।