রবিবার, ০৫ Jul ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ঝিনাইদহে নানা আয়োজনে পালিত হচ্ছে বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবস। দিবস উপলক্ষে সকালে শহরের মনিংবেল চিলড্রেন একাডেমীতে আয়োজন করা হয় পিঠা উৎসব। এতে বিদ্যালয়ের অভিভাবকরা পিঠার স্টল প্রদর্শন করেন। এসব স্টলে মিলছে পাটিসাপটা, ভাঁপা, তালকুচি, পাখি পিঠা, নকশি পিঠা, ঝিনুক ও চন্দ্রপুলিসহ অর্ধ শতাধিক ধরণের পিঠা। বাঙালি সংস্কৃতিকে ধরে রাখতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা।