রবিবার, ০৫ Jul ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
রবিবার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। এর ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা।
ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির নেতা নাসির উদ্দিন আহম্মেদ জানান, শনিবার সকালে পিরোজপুর বাসস্ট্যান্ডে অতিরিক্ত বিআরটিসি বাস চলাচলকে কেন্দ্র করে স্থানীয় বিআরটিসির এজেন্ট ও বাস শ্রমিকদের সাথে হাতাহাতি হয়। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবীতে অনির্দিষ্টকালের জন্য বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে এই ধর্মঘট ডেকেছে।
ধর্মঘটের ফলে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠির সাথে পশ্চিমাঞ্চলীয় বাসচলাচল বন্ধ রয়েছে।