বুধবার, ০১ Jul ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

অস্ট্রেলিয়ার সেভেন ওয়েস্ট মিডিয়া লিমিটেড সরকারের পক্ষে অবস্থান নিয়েছে

দেশটিতে পাশ হতে যাওয়া এ সম্পর্কিত এক আইনে বলা হয়েছে, কোনো মিডিয়া কোম্পানি থেকে তথ্য নিতে হলে গুগলকে অর্থ দিতে হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এক ঘোষণায় বলা হয়, সেভেন ওয়েস্ট মিডিয়া লিমিটেড গুগলের নিউজ শোকেস প্ল্যাটফর্মের জন্য সব ধরনের কন্টেন্ট দিবে। যদিও এ সম্পর্কিত কোন শর্ত তারা প্রকাশ করেনি।

সেভেন ওয়েস্ট মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান কেরি স্টোকস এক বিবৃতিতে বলেন, ‘দেশব্যাপী, বিশেষ করে আঞ্চলিক পর্যায়ে, মূলধারার সাংবাদিকতাকে স্বীকৃতি দিতেই গুগলের সঙ্গে এসব আলোচনা।’

গুগলের অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী মেল সিলভা বলেছেন, ‘বিশ্বস্ত এবং মানসম্পন্ন সাংবাদিকতাকে সমর্থন করার জন্য মার্কিন সংস্থা গর্বিত।’

এর আগে, গত মাসে অস্ট্রেলিয়ার একটি অনলাইন প্রকাশক এবং একটি আঞ্চলিক সংবাদপত্র গুগলের নতুন প্ল্যাটফর্মে তথ্য প্রদানের জন্য অর্থ নেয়ার দাবিতে কর্মবিরতি পালন করে। অস্ট্রেলিয়ার বাইরে গুগলের সঙ্গে রয়টার্সও একই রকম চুক্তি করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com