রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
গুলশান এক নম্বরে ‘ও প্লে’ নামের একটি রেস্টুরেন্টে গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই মেলায় ১৯টি অনলাইন বিক্রেতা অংশ নেয়। ঐ রেস্টুরেন্টটির উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছিল।
গুলশান ১ নম্বরের ৩২ নম্বর রোডের ১৬ নম্বর বাড়িতে অবস্থিত এই রেস্টুরেন্টটিতে এ মেলা অনুষ্ঠিত হয়।
গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ভ্যাট গোয়েন্দার দল উপস্থিত হয়ে ক্রেতাদের সমাগম দেখতে পান। এতে ১৯টি স্টল পাওয়া যায়। সবগুলো স্টলের মালিকের অনলাইন বিক্রয়ের নিজস্ব ফেসবুক পেজ রয়েছে। তারা প্রত্যেকে প্রদর্শনী করে অনলাইনে পণ্য বিক্রি করে।
মেলায় অংশ নেয়া স্টলের মধ্যে মহিলাদের ড্রেস ও জুয়েলারির সামগ্রী বেশি বলে জানা যায়।
ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায় অংশ নেয়া ২ প্রতিষ্ঠান ছাড়া বাকি ১৭টি প্রতিষ্ঠানেরই ছিল না ভ্যাট নিবন্ধন সনদ। আর নিবন্ধন থাকা প্রতিষ্ঠান দুটি বিরুদ্ধেও রয়েছে ভ্যাট ও রিটার্ন না দেয়ার অভিযোগ।
অধিদফতর জানায়, ভ্যাট আইন অনুসারে ভ্যাট নিবন্ধন না নিয়ে কোন ব্যবসা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। অনলাইন কেনাকাটায় ৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য এবং প্রতি মাসের হিসাব পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট অফিসে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক বিধান রয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে দেখা যায় গুলশানের রেস্টুরেন্টটি এর আগেও দুবার একই প্রাঙ্গনে অনুরূপ মেলা আয়োজন করেছিল। তখনও ভ্যাট নিবন্ধন ছাড়ায পণ্য বিক্রয় হয়।
অভিযানে ভ্যাট গোয়েন্দার দল প্রত্যেকটি স্টল মালিকদের ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য সংগ্রহ করে এবং তাদের বিক্রির হিসাব নেয়।
ভ্যাট গোয়েন্দা দল ভ্যাট আইন লঙ্ঘনের কারণে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ভ্যাট কমিশনার ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও ঢাকা পশ্চিম কমিশনারের নিকট সুপারিশ করেছে বলে জানা গেছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) এই সংক্রান্ত চিঠি জারি করেছে ভ্যাট গোয়েন্দা অধিদফতর।
মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ১. সানাহ শরিফ, ২. মারাভ বাই নাজিয়া, ৩. আবহমান বাই রাফিয়া, ৪. লা ডিমোরা, ৫. মেরি নেশন, ৬. লাহা, ৭. সুজানাজ, ৮. সোনিয়া মমতাজ, ৯. হ্যাভেনলি ডেজার, ১০. রেড চেরি, ১১. তাইয়াবাজ ক্লোজেট, ১২. সামার বাই সানজিদা, ১৩. জাইয়ানা বাই সুমনা, ১৪. এফএসকে ফ্যাশন, ১৫. হোয়াইট ব্লজম, ১৬. সুজানাজ ক্লোজেট, ১৭. মহুয়া শরফুদ্দিন, ১৮. হেনা, ১৯. শারকিয়া।