রবিবার, ০৫ Jul ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ তারা গ্রামে পারিবারিক কলহের জের ধরে আমেনা বেগম (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ স্বামী নজরুল ইসলাম মাদবরকে (৪২) আটক করেছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটেছে। নিহত আমেনা বেগম একই ইউনিয়নের গঙ্গাসকাঠি গ্রামের মৃত আব্দুল আজিজ মাদবরের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় আমেনা দম্পত্তির। দীর্ঘদিন সৌদি প্রবাসী ছিলেন
নজরুল ইসলাম মাদবর। ১ বছর আগে নজরুল সৌদি আরব থেকে দেশে এসেন। দেশে ফিরে মাদকের সাথে জড়িয়ে পরেন নজরুল। এসব বিষয় নিয়ে প্রায়ই পরিবারের কলহ হয়ে আসছিল। বিদেশে থাকাকালীন নজরুল, স্ত্রী আমেনা বেগমকে সন্দেহের চোখে দেখতেন। এ নিয়ে অনেক ঝগড়া হতো তাদের মাঝে। বেশ কয়েকবার রাগ করে আমেনা বাপের বাড়ি চলে যায়। একমাস ধরে দুজনের মধ্যে কলহ চলে আসছিল।