রবিবার, ০৫ Jul ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ঈদে মিলাদুন্নবীকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হল বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আওয়ালকে। এর ফলে এখন থেকে দিনটিতে বাংলাদেশের সব সরকারি-বেসরকারি ভবন ও অফিস প্রাঙ্গণে জাতীয় পাতাক উত্তোলন করা হবে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিবসটিতে বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি ভবন ও অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া বিদেশি কূটনৈতিক মিশন ও দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। অবিলম্বে এ নির্দেশনা কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com