বুধবার, ০১ Jul ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

জেনে নিন ডিস্ক ও ড্রাম ব্রেকের পার্থক্য, কোনটি বেশি কার্যকরী?

এবিএস বাদ দিলে মোটরসাইকেলে সাধারণত দু’ধরণের ব্রেক দেখা যায়। ডিস্ক ও ড্রাম ব্রেক। এই দুই ধরণের ব্রেকের ফারাক বিস্তর। সুবিধা ও অসুবিধা দু’টোই রয়েছে। আসুন জেনে নেওয়া যাক-

ড্রাম ব্রেকের থেকে ডিস্ক ব্রেক অনেক বেশি কার্যকরী। ডিস্ক থাকে হুইল এর বাইরে। ফলে খোলা হাওয়ায় তাড়াতাড়ি ঠাণ্ডা হতে পারে। আর তাই প্রয়োজনের সময় ডিস্ক ব্রেক অনেক বেশি কার্যকরী হয়। অন্যদিকে, ড্রাম ব্রেক থাকে হুইলের ভিতরে। তাই সহজে ঠাণ্ডা হয় না। ফলে অনেক সময়ই ড্রাম ব্রেক সময়মতো কাজ করে না। তবে ড্রাম ব্রেক তুলনায় অনেক বেশি মজবুত হয়। কারণ এতে কোটিং করা থাকে। ফলে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম।

ড্রাম ব্রেকের রক্ষণাবেক্ষণে খরচ কিন্তু বেশি। কারণ এটি হুইলের ভিতর দিকে থাকে। একবার নষ্ট হয়ে গেলে সহজে ড্রাম ব্রেক মেরামত করা যায় না। ছোটখাটো গোলমাল দেখা দিলেও ড্রাম ব্রেক সারাতে মেকানিকের কাছে নিয়ে যেতে হয়। ডিস্ক ব্রেক তুলনায় দামি। কিন্তু রক্ষণাবেক্ষণে বেশি ঝামেলা নেই। হুইলের বাইরের দিকে থাকায় এই ব্রেক মেরামত করাটাও সহজ।

ভিজে রাস্তায় ড্রামের থেকে ডিস্ক ব্রেক অনেক বেশি কার্যকর। যদিও মোটরসাইকেলের গতি বেশি হলে কখনওই ডিস্ক ব্রেক প্রয়োগ করা উচিত নয়। সেক্ষেত্রে চাকা পিছলে বিপদ হতে পারে। তবে চাকা ভেজা থাকলে ড্রাম ব্রেক কার্যকর নাও হতে পারে। কারণ সেক্ষেত্রে ব্রেক থ্রু ও লাইনিং এর মাঝে গ্রিপ ঠিকভাবে নাও হতে পারে। ফলে যে কোনও পরিস্থিতিতেই ডিস্ক ব্রেকের সঠিকভাবে কাজ করার সম্ভাবনা বেশি।

তবে ডিস্ক ব্রেক ব্যবহারে বাড়তি সতর্ক থাকতে হয়। না হলে চাকা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com