রবিবার, ০৫ Jul ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সবজি বাগানে বেগুন গাছের সাথে চাষকৃত গাঁজা গাছসহ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে শহিদ মিয়া (৭০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী নোয়ামুড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ আখাউড়া থানা পুলিশ তাকে আটক করে।
আটককৃত বৃদ্ধ শহিদ মিয়া পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, তিনি জমিতে বেগুনের চাষ করেছেন। এই জমিতে বেগুন গাছের সাথে গাছটি বড় হতে থাকে। গাঁজার গাছ কিনা সেটা তিনি জানতেন না বলে পুলিশকে জানান। বনফুলের সুন্দর গাছ ভেবে তিনি তা এতদিন কাটেনি। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে হাজির করা হয়।