রবিবার, ০৫ Jul ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
আজ রবিবার (২১শে ফেব্রুয়ারি) সকালে শহরের শহীদ খোকন পার্কের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। ফেরার পথে শহিদ মিনার চত্বরে অবস্থানরত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী সংসদ সদস্যকে কটূক্তি করলে তাকে সেখান থেকে সরিয়ে নেন পুলিশ সদস্যরা।
এসময় সড়কে থাকা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে, পুলিশ সেখান থেকে বিবদমান দুইপক্ষকে সরিয়ে দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।