রবিবার, ০৫ Jul ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় ১৪৪ ধারা জারি করা হয়। সোমবার (২২ ফেব্রুয়ারি) বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল পাল্টাপাল্টি এ কর্মসূচি ঘোষণা করেন। এদিকে ১৪৪ ধারা জারি থাকায় বসুরহাটের কোনও দোকানপাট খোলেনি, থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।