রবিবার, ০৫ Jul ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

স্বস্তির ছুটি শেষ, বাংলাবাজার ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য মানুষ অপেক্ষা করছেন ফেরি, লঞ্চ ও স্পিড বোটে নদী পাড় হওয়ার অপেক্ষায়। সিরিয়াল করে নদী পাড় হচ্ছেন মানুষ।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সুত্র জানায়, সকাল থেকে বেড়েই চলেছে যানবাহনসহ নদীপাড় হওয়া মানুষের সংখ্যা। তিনদিনের সরকারি ছুটি শেষ দক্ষিণবঙ্গের ঘরমুখো মানুষ ছুটছেন যার যার গন্তব্যে। আর এতে করে ঘাটে ফেরি, লঞ্চ, স্পিড বোট পারাপারে বেড়েছে মানুষের চাপ।

বাংলাবাজার স্পিড বোর্ড ঘাটে দেখা যায়, লম্বা লাইন দিয়ে টিকিট কেটে নদী পাড়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন বহু মানুষ।

অন্যদিকে, ফেরি পারাপারের অপেক্ষায় আছে শতশত ট্রাক, প্রাইভেট গাড়িসহ যাত্রী ও চালকেরা। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

বরিশাল থেকে ঢাকাগামী ট্রাক চালক মহিবুল্লাহ বলেন, ‘সবসময় আমাদের বিভিন্ন নিয়ম মেনে ফেরিতে উঠতে হয়। আর যদি বিশেষ ছুটিছাটা পড়ে তাহলে তো কবে ফেরিতে উঠতে পারবো তা জানা নেই।’

বিআইডব্লিউটিসি বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইনচার্জ আক্তার হোসেন বলেন, ‘টানা তিন দিনের ছুটির শেষে রাজধানীমুখী যাত্রীদের চাপ একটু বেশি। তবে ঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিয়মশৃঙ্খলা মেনেই যাত্রী পার করানো হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com