রবিবার, ০৫ Jul ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যার ঘটনায় মামলা

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনি জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে, মুজাক্কির হত্যার প্রতিবাদে সকালে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন মফস্বল সাংবাদিক ফোরাম, রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।  এসময় বক্তারা বলেন, এ মামলাকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা হলে গণমাধ্যমকর্মীসহ সামাজিক সংগঠনের নেতারা সমুচিত জবাব দিবে।

এছাড়া, একই দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করে নিরাপদ নোয়াখালী চাই সংগঠন। শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারের সামনে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের প্রতিনিধি বোরহান উদ্দিন মুজাক্কির।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com