রবিবার, ০৫ Jul ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

ঢাকা-খুলনা মহাসড়কে পিকআপ এর ধাক্কায় নিহত ১

ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা পারন্দুয়ালী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আজ সকালে পিকআপ এর ধাক্কায় সালাম বিশ্বাস (৬৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির ভাতিজা ইছাদুল বলেন, তাঁর চাচা সালাম বিশ্বাস বিভিন্ন গ্রাম থেকে কলাপাতা সংগ্রহ করে শহরের মাছ বাজারগুলোয় বিক্রি করতেন। প্রতিদিনের মতো নিজের ভ্যানে করে লক্ষ্মীকান্দর এলাকা থেকে কলাপাতা নিয়ে শহরের মাছ বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন তিনি। পথে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি পিকআপ ভ্যান চাচাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com