রবিবার, ০৫ Jul ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

বগুড়া পৌর নির্বাচন: আ.লীগ-বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরমে

আওয়ামী লীগ-বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দলের মধ্যেই হতে যাচ্ছে বগুড়া পৌর নির্বাচন। দলের একাংশের নেতাকর্মীরা মাঠে না নামলেও, বিএনপি প্রার্থীর দাবি, এর প্রভাব পড়বে না ভোটে। আর আওয়ামী লীগ প্রার্থীর দাবি, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভোটাররা এবার নির্বাচিত করবেন তাকে। যদিও প্রচারে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ।

কখনো বিএনপি-কখনো আওয়ামী লীগের সমালোচনা। আবার নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়েও সমালোচনা করে হয়েছেন আলোচিত, তুলেছেন বিতর্কের ঝড়। পরিবর্তনের ডাক দিয়ে ভোটের মাঠে ঝড় তুলেছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ।

অন্যদিকে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের বড় ভাই বিএনপি নেতা রেজাউল করিম বাদশা। তার দাবি, ধানের শীষকে আটকাতে পারবে না কোনও শক্তিই। আর কোন্দলে বিভক্ত আওয়ামী লীগের প্রার্থী আবু ওবায়দুল হাসান ববি। তার প্রত্যাশা- দলের সিদ্ধান্ত মেনে শেষ মূহুর্তে মাঠে নামবেন নেতাকর্মীরা।

বিতর্কিত, বহিষ্কৃত, দীর্ঘদিন দল থেকে দূরে থাকা জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দেয়ায় ক্ষুব্ধ দলের একাংশ। আবার, হঠাৎ মনোনয়ন পাওয়া নতুন মুখ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববির ভোটযুদ্ধে সায় নেই অনেক নেতাকর্মীর। মাঝখানে প্রচার-প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com