রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

লেখক মুশতাকের মৃত্যু: দুই সদস্যের তদন্ত কমিটি গঠন

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম শনিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কমিটিতে রয়েছেন-জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াসিউজ্জামান ও উম্মে হাবিবা। তাদের দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগারের ভেতরেই মুশতাক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে নেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com