রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

মাদারীপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

মাদারীপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেলে ৪টা পর্যন্ত। এজন্য প্রতিটি কেন্দ্রেই বাড়ানো হয়েছে নজরদারি। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে সকাল ১১টার দিকে মাদারীপুর পৌরসভার আবুবকর সিদ্দিক উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে তেমন ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার অসীম কুমার সেন জানান, এই কেন্দ্রে মোট ভোটার ১৮৫১। সকাল ১১টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ৫০৬টি। তিনি জানান সকালে ভোটার উপস্থিতি বেশি ছিলো। এখন কম।

জেলা নির্বাচন কমিশন অফিস সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মাদারীপুর পৌরসভার নির্বাচন। নির্বাচনে ৯টি ভোটকেন্দ্রে ৫১ হাজার ৭শ’ ৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ২৪ হাজার ৭শ’ ২৩ জন ও নারী ভোটারের সংখ্যা ২৬ হাজার ৭শ’ ৫৫ জন। পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী খালিদ হোসেন ইয়াদ ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী জাহান্দার আলী জাহানসহ মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com