রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
টাঙ্গালের কালিহাতীর মসিন্দা এলাকায় রেল লাইনে ফাটল দেখা দিয়েছে। সকাল ৭ থেকে সাড়ে ৮ টা পর্যন্ত দেড় ঘন্টা ঐ লাইন দিয়ে ঢাকার সাথে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ থাকে। ক্ষতিগ্রস্ত রেললাইনের মেরামত কাজ চলমান থাকলেও ঐ স্থান দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।
টাঙ্গাইলের সহকারী স্টেশন মাস্টার মো.শাহীন মিয়া জানান, কালিহাতীর মসিন্দা এলাকায় রেল লাইনে ৬ ইঞ্চি ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে ঐ স্থান দিয়ে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।