রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
বাংলাদেশের অভিজ্ঞ নারী ক্রিকেটার জাহানারা আলম অবশ্য হেড কোচের অভাবও নাকি অনুভব করছেন না। সাবেক এ অধিনায়ক গতকাল বলেছেন, এটা বোর্ডের বিষয়। তবে পরিকল্পনা অনুযায়ী অনুশীলন চলছে।
ডানহাতি এ পেসার গতকাল বলেছেন, ‘আমার কাছে মনে হয় না হেড কোচের কোনো অভাব আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে পুরোটাই বোর্ডের ব্যাপার। তবে আমাদের সহকারী কোচ আছে, তার সঙ্গে আমাদের স্কিল ভিত্তিতে কোচ দেওয়া হয়েছে। যেমন— সিলেটে নির্বাচক মঞ্জু ভাই কাজ করেছেন, উনি একজন পেস বোলার ছিলেন। উনি আমাদের পেস বোলারদের নিয়ে আলাদা করে কাজ করেছেন। এখানে আসার পর ব্যাটিং কোচ আছেন শাহনু স্যার, স্পিন কোচ ওয়াহিদুল হক গনি স্যার। সুতরাং বলা যায় আমাদের মোটামুটি পরিকল্পনা মোতাবেক ভালোই চলছে।’