রবিবার, ০৫ Jul ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

নরেন্দ্র মোদির সম্ভাব্য সফর নিয়ে বরিশাল প্রশাসনের প্রস্তুতি শুরু

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী মার্চে বাংলাদেশে সফরকালে বরিশাল যেতে পারেন। এমন সম্ভাবনাকে ধরে নিয়ে ভারতের হাইকমিশন এবং বরিশালের স্থানীয় প্রশাসন সফর প্রস্তুতি শুরু করেছেন। শুক্রবার ভারতীয় হাইকমিশন এবং সে দেশের স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) দুটি দল বরিশাল এসে সম্ভাব্য সফরের খুঁটিনাটি বিষয় পরখ করে গেছেন।

নরেন্দ্র মোদির এবারের সফরের সময় হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত উজিরপুরের ‘সুনন্দা শক্তিপীঠ মন্দির’ (শ্রী শ্রী উগ্রতারা মন্দির) পরিদর্শন করতে পারেন। এ উপলক্ষে বরিশালের নিরাপত্তা, যাতায়াত, আবাসন ও মেডিকেল সুবিধা পরখ করতে শুক্রবার সকালে বরিশাল এসেছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটী ও ফার্স্ট সেক্রেটারি অনিমেষ চৌধুরী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com