রবিবার, ০৫ Jul ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
তিনি বলেন, ‘নিজে যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন, সেটার উন্নয়নে ও সেখানকার শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসলেই তো হয়।’
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ৩০ মার্চের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষক ও শিক্ষার্থীদের টিকা দেওয়ারও ব্যবস্থা করছি।’
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সবসময় চেয়েছে শিক্ষা খাতের প্রসার। বর্তমানে শিক্ষার হার ৭৪ দশমিক ৪ শতাংশ। উন্নয়নশীল দেশের এই ধারা অব্যাহত রাখতে উপযুক্ত শিক্ষাব্যবস্থার কোনো বিকল্প নেই।’
এ সময় প্রধানমন্ত্রী ২০২০-২১ অর্থবছরে স্নাতক পর্যায়ে উপবৃত্তি, ভর্তি ও চিকিৎসা অনুদান হিসেবে এক কোটি ৬৩ লাখ ৮০০ শিক্ষার্থীর মাঝে ৮৭ কোটি ৫২ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা শিক্ষা সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন