রবিবার, ০৫ Jul ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন, ছাত্রদল নেতাকর্মীরা। তবে আগে থেকেই সেখানে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
ছাত্রদলকে তাদের নির্ধারিত কর্মসূচি পালনে বাধা দেয়, পুলিশ। এ সময় বাক-বিতণ্ডায় জড়ায় দুপক্ষ। পরে তাদের মধ্যে শুরু হয়, ধাওয়া-পাল্টা ধাওয়া।
এ সময় লাঠিচার্জের পাশাপাশি টিয়ার শেল ছোড়ে, পুলিশ। পরে পাল্টা অ্যাকশনে যায়, ছাত্রদল নেতাকর্মীরাও। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে তারা।
এমন পরিস্থিতিতে রণক্ষেত্রে রূপ নেয়, জাতীয় প্রেসক্লাব এলাকা। এতে পুলিশ-সাংবাদিকসহ আহত হন, কয়েকজন। জাতীয় প্রেসক্লাব চত্বরে ঢুকে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দেয়, পুলিশ। পরে আটক করা হয়, বেশ কয়েকজন।
পরিস্থিতি কিছুটা শান্ত হলে গণমাধ্যমকে পুলিশ জানায়, অনুমতি ছাড়া কর্মসূচি পালনে বাধা দিয়েছেন তারা। দুপুর ১২টার দিকে প্রেসক্লাবের সামনে সড়কে ফের যান চলাচল শুরু হয়।