রবিবার, ০৫ Jul ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
বিশ্ববাজারে স্বর্ণের দাম টানা কমতে থাকলেও দেশের বাজারে এর প্রভাব পড়েনি। তবে খুব শীঘ্রই দেশের বাজারে স্বর্ণের দাম কমতে পারে বলে জানা গেছে।
টানা দুই সপ্তাহ বিশ্ববাজারে কমছে সোনার দাম। ধারাবাহিক দরপতনে সোনার দাম গত আট মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। ২৭ ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ২ দশমিক ৩৯ শতাংশ কমে প্রতি আউন্স হয়েছে ১৭৩৩ ডলার, যা গত বছরের জুনের পর সর্বনিম্ন।
সব সময় বিশ্ববাজারে দাম উত্থান-পতনের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে থাকে দেশের জুয়েলারি ব্যবসায়ীরা। তবে বিশ্ববাজারে টানা দরপতন হলেও দেশের বাজারে গত দেড় মাসে সোনার দাম কমানো হয়নি।