রবিবার, ০৫ Jul ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সোমবার সকালে প্রথমে কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে রংপুর গঙ্গাচড়া সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৩ সালের পর থেকেই কলেজটির বিএমডিসির কোন অনুমোদন নেই। এছাড়াও হাসপাতাল না থাকা এবং পর্যাপ্ত শিক্ষক না থাকায় তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় শিক্ষার্থীদের কোন শর্ত ছাড়াই মূল কাগজপত্র দেয়াসহ অন্য মেডিক্যাল কলেজে স্থানন্তরের দাবি জানান তারা। এদিকে এ বিষয়ে কোন কথা বলেননি কলেজের অধ্যক্ষ।