বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বায়োটেক প্লাজমা প্রযুক্তির যুগে প্রবেশ করল বাংলাদেশ : পলক

bty

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, চীনভিত্তিক প্রতিষ্ঠান অরিক্সের বায়োটেক প্লান্ট স্থাপনের মাধ্যমে দেশ বায়োটেক প্লাজমা প্রযুক্তির যুগে প্রবেশ করল। বায়োটেক প্লান্ট স্থাপন করায় রক্তের প্লাজমা বিশোধন করে জীবন রক্ষাকারী ওষুধ প্রস্তুত করার পথও সুগম হলো।
জুনাইদ আহমেদ পলক আজ জেলার কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে চীনভিত্তিক বহুজাতিক কোম্পানী ‘অরিক্স বায়োটেক প্লাজমা ফ্রাকশানেশন প্লান্ট’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, চায়না ভিত্তিক প্রতিষ্ঠান অরিক্স বায়োটেক এখাতে তিনশ’ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যাকগ্রাউন্ডের প্রায় দুই হাজার লোকের কর্মসংস্থান হবে এবং এখাত সংশ্লিস্ট এক হাজার কোটি টাকার আমদানি বন্ধ হবে। প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের প্লাটফর্ম ব্যাবহার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের জন্যই করোনাভাইরাসের মহামারি মোকাবেলায় বাংলাদেশ সফল হয়েছে।
তিনি বলেন প্রধানমন্ত্রী মহামারী মোকাবেলায় প্রয়োজনে লকডাউন দিয়ে ও তুলে নিয়ে জীবন ও জীবিকা দুটোই সমন্বয় করেছেন। সুরক্ষা ম্যানেজমেন্ট টিকাদান কার্যক্রম সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে।
তিনি বায়োটেকনোলজির সফল বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্ঞানভিত্তিক ও তথ্যপ্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, সামিট গ্রুপের অরিক্স বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান কাজী শাকিল,চায়না অরিক্স বায়োটেকের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড বো ও বাংলাদেশে নিযুক্ত চীনের কমার্শিয়াল কাউন্সিলর লিউ জিনহূয়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com