রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

করোনা টিকা নিতে এখনও সিদ্ধান্ত নেননি খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা টিকা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনও। এ কথা জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার হাইকোর্টে সাংবাদিকদের তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না। আগের তুলনায় অবনতি হয়েছে। বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা প্রয়োজন, সরকার সেই সুযোগ দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com