রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম অসুস্থ। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
৮২ বছর বয়সী এইচটি ইমাম বেশ কিছু দিন ধরে কিডনি জটিলতা ছাড়াও বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন।
মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা এইচটি ইমাম ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন। গত তিনটি নির্বাচনে তিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন। তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।