রবিবার, ০৫ Jul ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

দেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না: প্রধানমন্ত্রী

দেশের অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না। করোনাভাইরাস যেহেতু পারে নাই, আর কেউ পারবে না। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু গবেষণা ও ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে কৃতি গবেষকদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান তুলে দেয়া হয়।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, জোর করে যারা ক্ষমতা দখল করতে চায় তারা কখনই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি চায় না। ক্ষমতায় এসে আওয়ামী লীগই শিক্ষা প্রতিষ্ঠানে অনুকূল পরিবেশ তৈরি করেছে বলে জানান তিনি।

মার্চের শেষেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জনগণের কথা মাথায় রেখেই গবেষকদের গবেষণার কাজ করার আহবানও জানান, শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com