রবিবার, ০৫ Jul ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

দিনাজপুরে আইনজীবীদের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

জানা গেছে, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বর্তমান কমিটি ৯টি এজেন্ডা নিয়ে বুধবার এক সাধারণ সভার ডাক দেয়। কিন্তু বুধবার একজন প্রবীণ আইনজীবীর মৃত্যু হওয়ায় সেই সভা স্থগিত করে গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় আইনজীবী সমিতি মিলনায়তনে সাধারণ সভার সময়সূচি নির্ধারণ করা হয়। অন্যদিকে নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে আইনজীবী সমিতির মিলনায়তনের সামনে ‘সংবিধান সংরক্ষণ কমিটি’র ব্যানারে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছিলেন আইনজীবী সমিতির বিগত কমিটির নেতৃবৃন্দ ও তাদের সমর্থকরা।

দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই আইনজীবী সমিতি প্রাঙ্গণ ছিল উত্তপ্ত। দুপুর আড়াইটার দিকে আইনজীবী সমিতির বর্তমান কমিটি ও তাদের সমর্থকরা আইনজীবী সমিতি মিলনায়তনে সাধারণ সভা করতে গেলে সেখানে আগে থেকেই অবস্থান নিয়ে থাকা বিদায়ি কমিটির সদস্য ও তাদের সমর্থকদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয় যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহত আইনজীবী সমিতির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট সারওয়ার আহমেদ বাবু, সংবিধান সংরক্ষণ কমিটির যুগ্মসদস্য সচিব ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আ ন ম হাবিবুল্লাহ এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সংবিধান সংরক্ষণ কমিটির সদস্য অ্যাডভোকেট মোকসেদুর রহমান শাহাজাদাকে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com