রবিবার, ০৫ Jul ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

বাংলাদেশে রাজনৈতিক অধিকার, নাগরিক স্বাধীনতা একদমই কম

যেসব দেশ ও অঞ্চলের স্কোর গড়ে ১ থেকে ৩৪ এর মধ্যে, তাদের স্বাধীন নয়, ৩৫ থেকে ৭১ হলে তাদের আংশিক স্বাধীন এবং ৭২-এর বেশি হলে তাদেরকে স্বাধীন হিসেবে রিপোর্টে বলা হচ্ছে। যেমন তিব্বত অঞ্চল, সিরিয়া ও দক্ষিণ সুদান ১ স্কোর নিয়ে, ইরিত্রিয়া ২ স্কোর নিয়ে, উত্তর কোরিয়া ৩ স্কোর, সোমালিয়া ও সৌদি আরব ৭ স্কোর নিয়ে স্বাধীন নয় দেশের তালিকায় নিচের দিকে রয়েছে।

দক্ষিণ এশিয়ায় ২৭ স্কোর নিয়ে আফগানিস্তান, ২৭ ও ২৮ স্কোর নিয়ে যথাক্রমে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চল ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চল স্বাধীন নয় তালিকায়। আর ৩৭ স্কোর নিয়ে পাকিস্তান আংশিক স্বাধীন দেশের তালিকায় তলানিতে স্থান পেয়েছে। এরপরেই বাংলাদেশের অবস্থান (স্কোর ৩৯)।

তবে সবচেয়ে স্বাধীন দেশ হিসেবে তালিকায় রয়েছে সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ড (স্কোর ১০০)। এরপরে ৯৯ স্কোর নিয়ে আছে নিউজিল্যান্ড, ৯৮ স্কোর নিয়ে আছে কানাডা, উরুগুয়ে ও নেদারল্যান্ডস।

এছাড়া ক্ষমতাধর দেশগুলোর মধ্যে জার্মানির স্কোর ৯৪, যুক্তরাজ্যের স্কোর ৯৩, ফ্রান্সের স্কোর ৯০, যুক্তরাষ্ট্রের স্কোর ৮৩, ভারতের স্কোর ৬৭, তুরস্কের স্কোর ৩২, রাশিয়ার স্কোর ৩২, ইরানের স্কোর ১৬ এবং চীনের স্কোর ৯।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com