বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মৃত্যুর পর কী হবে আপনার গুগল অ্যাকাউন্টের?

অ্যাকাউন্ট ব্যবহার বন্ধ করলে Google-এর সেভ থাকা তথ্যের কী হবে, তা-ও এখন থেকেই ঠিক করতে পারবেন আপনি। নির্দিষ্ট দিনের জন্য অ্যাকাউন্ট ব্যবহার না করলে, আপনি যে কোনও প্রিয়জনকে সেই বিষয়ে নোটিফাই করতে পারবেন। এছাড়াও আপনার সব তথ্য Google-কে ডিলিট করে দেওয়ার অনুরোধও জানানো যাবে। এর ফলে নির্দিষ্ট সময় আপনি অ্যাকাউন্ট ব্যবহার না করলেও, আপনার অ্যাকাউন্টের সব ডাটা ডিলিট করে দেবে Google।

Inactive Account Manager কীভাবে সেটআপ করবেন ?

* ব্রাউজার খুলুন এবং তারপরে https://myaccount.google.com/ -এ ক্লিক করুন।

* বাঁ দিকে Data & Personalization অপশনে ক্লিক করুন।
Google account settings

* স্ক্রল ডাউন করে ‘Download, delete, or make a plan for your data’ অপশনে ক্লিক করুন।
Google account

* এবার Make a plan for your account অপশনে ক্লিক করে Start বাটনে ট্যাপ করুন।
Inactive account manager

* এর পর কতদিন অ্যাকাউন্ট ব্যবহার না করলে তা ইনঅ্যাকটিভ হবে, সিলেক্ট করুন।

* তার জন্য পেনসিল আইকনে ক্লিক করে ৩ মাস থেকে শুরু করে ৬ মাস, ১২ মাস বা ১৮ মাস পর্যন্ত সময় সিলেক্ট করা যাবে।

Google account inactive

* এবার একটি ফোন নম্বর অ্যাড করুন। অ্যাকাউন্টের তথ্য ডিলিট করার আগে এই নম্বরে মেসেজ করে পাঠাবে Google।

* ১০ জন মানুষকেও সিলেক্ট করতে পারবেন। এই মানুষদের আপনি নিজের ব্যক্তিগত তথ্যর কিছু অংশ শেয়ার করতে পারবেন।

* তার জন্য আপনাকে Add Person সিলেক্ট করে তাঁদের ইমেল অ্যাড্রেস দিতে হবে। এছাড়াও আর কী কী তথ্য শেয়ার করতে চান তা-ও সিলেক্ট করুন।

* এবার তাঁদের ফোন নম্বর এন্টার করে সেভ করুন। এছাড়াও চাইলে আপনি ব্যক্তিগত মেসেজ যোগ করতে পারবেন। অ্যাকাউন্ট সেট আপের সময় কন্টাক্টের কাছে কোনও মেসেজ যাবে না।

* তার ঠিক পরেই সাবজেক্ট অ্যাড করে সেভ করুন।

* Next সিলেক্ট করে ‘Yes, delete my inactive Google Account’ টগল এনাবল্ করুন। এর পর নির্দিষ্ট সময়ে আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে।
Review plan

* চাইলে আপনি অ্যাকাউন্ট ডিলিট না করার সিদ্ধান্তও নিতে পারেন। সেক্ষেত্রে টগলটি ডিসেবল্ রাখতে হবে।

Confirm plan

* এবার সব কাজ ঠিকঠাক করলে কী না, তা যাচাই করতে প্রথমে Review Plan-এ ক্লিক করুন। তার পরে সেভ করতে Confirm Plan-এ ক্লিক করুন।

* নির্দিষ্ট সময়ের পরে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের সব তথ্য ডিলিট করে দেবে Google।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com