রবিবার, ০৫ Jul ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
আজ সোমবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একুশে টেলিভিশনের (ইটিভি) বিশেষ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পীযুষ বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আমেনা বেগম, সংগীতশিল্পী ফাহমিদা নবী ও এভারেস্ট জয়ী নিশাত মজুমদার। সঞ্চালনায় ছিলেন আহমেদ মুশফিকা নাজনীন ও ফারজানা আঁখি। এ সময় একুশে টেলিভিশনে কর্মরত নারী সাংবাদিক, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও কলাকুশলীদের উপস্থিতিতে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।