রবিবার, ০৫ Jul ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

দেশে করোনার বছর পার

বিশ্বে প্রথমবারের মতো করোনা শনাক্তের প্রায় ৩ মাস পর ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী ধরা পড়ে। সেদিন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) দেশে তিনজন করোনা আক্রান্ত হয়েছে বলে জানায়। তার মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। তারপর পেরিয়ে গেছে এক বছর। এ এক বছরে মানুষের জীবন হয়ে পড়ে বিপর্যস্ত। শুরুতে আজানা আতঙ্কে আর উদ্বেগ-উৎকণ্ঠায় দিশেহারা হয়ে পড়েছিল সবাই। খবর: বিবিসির।

ভাইরাস মোকাবিলায় প্রধানত করণীয় বার বার হাত ধোয়া, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা। বাংলাদেশ সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে ১৭ মার্চ থেকে। এক বছরের বেশি সময় পর এবার সেসব শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিচ্ছে সরকার। সরকারের দাবি অন্যান্য যেকোনও দেশের তুলনায় বাংলাদেশ এই এক বছরে করোনা মোকাবেলায় সফলতা দেখিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com