বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সৃজনশীল বিনোদন-কনটেন্ট তৈরি করতে আইসিটি প্রতিমন্ত্রীর আহ্বান

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সৃজনশীল ও সুস্থ ধারার বিনোদনমূলক কনটেন্ট তৈরির মাধ্যমে সুস্থ সমাজ-বিনির্মাণে অবদান রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত ‘মুজিব আমার পিতা- বাংলাদেশে এনিমেশন ফিল্মের নবদিগন্ত’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, সুস্থ-চলচ্চিত্র, সুস্থ সমাজ গঠনে ‘মুজিব আমার পিতা’ ২০২১ সালের ঐতিহাসিক ও স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক স্বাধীনতা ও তার কন্যা শেখ হাসিনার অর্থনৈতিক মুক্তির কর্মসূচিকে টেকসই করতে তাঁর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে প্রযুক্তি নির্ভর প্রজন্ম গড়ে তুলতে আইসিটি বিভাগ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি সুস্থ ধারার কন্টেন্ট তৈরিতে তরুণদের সম্পৃক্ত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদকে সহযোগিতার জন্য অন্যান্য মন্ত্রণালয় ও সরকারি-বেসরকারি সংস্থাসমূহকে এগিয়ে আসার আহ্বান জানান।
‘মুজিব আমার পিতা’ এনিমেশনটি বিশ্বমানের মন্তব্য করে পলক বলেন, আমাদের নাফিস ইকবাল কুংফু পান্ডা নির্মাণ করে দুইবার অস্কার পেয়েছে। সোহেল রানার দলও অস্কার পাওয়ার যোগ্যতা রাখে। এ ধরনের চলচ্চিত্র প্রদর্শন ও তৈরির জন্য রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কসহ আরো ১২টি হাইটেক পার্কে আধুনিক সিনেপ্লেক্স স্থাপন করা হচ্ছে।
‘মুজিব আমার পিতা’ গ্রাফিক নভেলের অ্যানিমেশন নির্মাণকারী প্রতিষ্ঠান ‘প্রোলেন্সার স্টুডিও’ দলের নির্মাতারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। চলচ্চিত্র পরিচালক সোহেল মোহাম্মাদ রানা, শিল্পী মনিরা আলম, রফিউজ্জামান রিদম এবং সিআরআই’র সমন্বয়ক তন্ময় আহমেদ আলোচনায় অংশ নেন।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ৩টি দ্বিমাত্রিক চলচ্চিত্র (এনিমেশন ফিল্ম) তৈরি করছে আইসিটি বিভাগ। ইতোমধ্যেই শেষ হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লেখা অবলম্বনে নির্মিত গ্রাফিক নভেল ‘মুজিব আমার পিতা’। এগিয়ে চলছে মুজিব থেকে বঙ্গবন্ধু হওয়ার মধ্যবর্তী সময়কে ‘মুজিব ভাই’ এবং ১০ পর্বে ১০০ মিনিটের একটি এনিমেশন সিরিজ ‘খোকা’ তৈরির কাজ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com