রবিবার, ০৫ Jul ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

ঝড়ো বাতাসে শিমুলিয়া নৌরুটে নৌ চলাচল বন্ধ

শনিবার (১৩ মার্চ) বিকেল পাঁচটার দিকে ঝড়ো বাতাস শুরু হলে ওই নৌরুটে চলাচলকারী লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

মাদারীপুরের শিবচরের বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর (বিআইডব্লিউটিএ) মো. আক্তার হোসেন জানান, বিকেল থেকে আকাশে মেঘের সৃষ্টি হয়। একইসঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টির দেখা যায়। এক পর্যায়ে শুরু হয় ঝড়ো বাতাস। এতে পদ্মা নদীতে অস্বাভাবিক ঢেউয়ের সৃষ্টি হয়।

তিনি বলেন, পরবর্তীতে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে চলাচলকারী লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। আবহাওয়া স্বাভাবিক হলে নৌ চলাচল স্বাভাবিক হবে বলেও জানান আক্তার হোসেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com