রবিবার, ০৫ Jul ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
বরগুনার বামনায় মাহেন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২ মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার দিবাগত রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-বামনা উপজেলার আমতলী গ্রামের হাফেজ আক্তারুজ্জামানের ছেলে মো. লোমান (১৩), মৃত আবু জাফরের পুত্র আবু হামজা (৯) এবং গুরুতর আহত নিহত লোমান মিয়ার বড় ভাই হাফেজ আইলান। তারা স্থানীয় একটি মাদরাসার ছাত্র।
জানা গেছে, পিরোজপুর জেলার ছারছিনা দরবার শরিফের মাহফিল শেষে মাহেন্দ্র করে বাড়ি ফেরার পথে শনিবার দিবাগত রাত ১০টার দিকে বরিশালের কাশিপুর নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী সাকুরা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই লোমান ও হামজা নিহত হয়। গুরুতর আহত আইলানকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে ভর্তি করেন। তার অবস্থাও আশংকাজনক।