রবিবার, ০৫ Jul ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

আকাশ তরী ও শ্বেত বলাকার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া নতুন দুটি উড়োজাহাজ আকাশ তরী ও শ্বেত বলাকার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল ১১ টার দিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উড়োজাহাজ দুটির শুভ উদ্বোধন করেন তিনি।

বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটু জি ভিত্তিতে এ উড়োজাহাজগুলো কেনা হয়েছে। এছাড়া উড়োজাহাজ দু’টির নামকরণও করেছেন প্রধানমন্ত্রী নিজে।

এসময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ২০০৯ সালের ক্ষমতায় আসার পর এপর্যন্ত প্রায় ১২ টা বিমান আমরা নতুন করে সংগ্রহ করেছি। তাছাড়া এগুলোসব আধুনিক এবং নতুন প্রযুক্তি সম্পন্ন, কোনো ভাঙা বা জোড়াতালি দেয়া বিমান আমরা আনি নাই বলেও জানান তিনি।

এছাড়া কক্সবাজারের বিমান বন্দরকেও আন্তজার্তিক মান সম্পন্ন করে গড়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।

উড়োজাহাজগুলো কিনতে ঋণ সহায়তা দিয়েছে কানাডা সরকারের প্রতিষ্ঠান ‘এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডা’ (ইডিসি)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com