রবিবার, ০৫ Jul ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

এসবি প্রধান হলেন সিটিটিসির মনিরুল

লিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলামকে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান করা হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এসবি প্রধান হিসেবে মনিরুল ইসলাম পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। এসবি প্রধান মীর শহীদুল ইসলাম রোববারই অবসরে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com