শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার ‘বীরনিবাস’ তৈরি প্রকল্প অনুমোদন

অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার ‘বীরনিবাস’ তৈরি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪ হাজার ১২২ কোটি ৯৯ লাখ টাকা।

এ প্রকল্পসহ মোট ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয় একনেক বৈঠকে। সবগুলো প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৫ হাজার ৬১৯ কোটি ৪৫ লাখ টাকা।

প্রসঙ্গত মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ৩০ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধা বাড়ি পাবেন। প্রধানমন্ত্রীর উপহার হিসাবে এগুলো তাদের দেওয়া হবে। এজন্য এ প্রকল্প হাতে নিয়ে সরকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com