শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে এখনও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্ত করছে বিএনপি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যে ইতিহাস বিকৃতি শুরু করছিলো তারা, তা এখনও বজায় রেখেছে বিএনপি।
মঙ্গলবার সকালে মন্ত্রী তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান।
গত ৫০ বছরের ইতিহাস পর্যালোচনা করলে নাকি আওয়ামী লীগ ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবে, বিএনপি নেতাদের এমন অবান্তর বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন মার্শাল’ল থেকে জন্ম নেওয়া বিএনপি এখন গণতন্ত্রের ছবক দিচ্ছে।
তিনি প্রশ্ন রেখে বলেন জাতির পিতাকে সপরিবারে হত্যা, ২১ আগষ্টের রক্তাক্ত হত্যাকান্ডে বিএনপিই ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ের ধারক ও বাহক।
বিএনপি নেতারা এখন নতুন করে কর ও ভ্যাট নিয়ে কথা বলছেন, তাদের এসব বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের মনে করেন উন্নয়ন কাজ এগিয়ে নিতে সরকার রাজস্ব আহরণ করে বিভিন্ন খাত থেকে। পরবর্তীতে এ রাজস্ব জনকল্যাণেই ব্যয়িত হয়।
রাজস্ব আহরণের হার যৌক্তিক মাত্রায় রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন এখন ভ্যাট তাদের এতো তিতা লাগছে কেন?
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদেশি মেহমানদের আগমন এবং আনুষ্ঠানিকতা সুচারুরূপে সম্পন্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।