শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় নানা কর্মসূচী

এ দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব অনু্ষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিবসকে ঘিরে বঙ্গবন্ধুর সমাধী সৌধ কমপ্লেক্স সাজানো হয়েছে নবরূপে। করা হয়েছে আলোক সজ্জার ব্যবস্থা। এদিকে টুঙ্গিপাড়াসহ জেলায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে প্রতি বছর টুঙ্গিপাড়ায় এসে বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা জানিয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এ বছর করোনার কারণে বঙ্গবন্ধুর সমাধী সৌধ কমপ্লেক্সে আয়োজিত নানা কর্মসূচীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিবেন তিনি। এরইমধ্যে বঙ্গবন্ধুর সমাধী সৌধ কমপ্লেক্সে করা হয়েছে বেশ কিছু উন্নয়নমূলক কাজ। আলোকসজ্জ্বার পাশাপশি নবরূপে সাজানো হয়েছে পুরো সমাধী সৌধ কমপ্লেক্স। এদিন প্রধানমন্ত্রী না এলেও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় আওয়ামী লীগ।

এ দিকে এ দিবস উপলক্ষে বঙ্গন্ধুর সমাধীতে আয়োজন করা হয়েছে শিশু সমাবশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। শিশু সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেয়ার পাশাপশি শিশু শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন প্রধানমন্ত্রী। আর এ অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি শিশু শিল্পীরা।

সরকারী ও কেন্দ্রীয় কর্মসূচীর পাশাপশি নানা কর্মসূচী হাতে নিয়েছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও পৌর কর্তৃপক্ষ।

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, “এ দিবসটি উপলক্ষ্যে আমাদের দীর্ঘ প্রস্তুতি রয়েছে। প্রতি বছর এ দিনটি প্রধানমন্ত্রী গোপালগঞ্জের শিশুদের সাথে কাটান। এ বছর তিনি ভার্চুয়ালি কানেক্টেড হবেন। দিবসটি উপলক্ষ্যে মাজার প্রাঙ্গনে সমাবেশের আয়োজন করা হয়েছে।”

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী না এলেও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। তিনি বলেন, “টুঙ্গিপাড়া কেন্দ্রিক অনুষ্ঠানস্থলের জন্য প্রয়োজনীয় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। সাদা পোশাক ও পুলিশি পোশাকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com