শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

বইয়ের আনন্দ যন্ত্রে পাওয়া যায় না: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (১৮ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমর একুশে বইমেলা-২০২১ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সাহিত্য নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সাহিত্যের মধ্য দিয়ে দেশ ও মানুষকে চেনা যায়। এমনকি ইতিহাস, অর্থনীতিসহ নানান বিষয়ে জানা যায়। যা অন্য কোনও মাধ্যমে সম্ভব নয়। এ ছাড়া প্রধানমন্ত্রী ভাষণে অনুবাদ সাহিত্যের গুরুত্বও তুলে ধরেন।

করোনাকালীন সাড়ে ৭ হাজার শিল্পীকে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে সহায়তা দেওয়া হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘লেখক-প্রকাশকদেরও করোনাকালীন সহযোগিতা করা হয়েছে। এমনকি প্রান্তিক পর্যায়েও কল্যাণ তহবিল থেকে সহযোগিতা করা হয়েছে।’

করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় যাওয়ার অনুরোধও করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, টিকা দিয়েই মনে করবেন না সুরক্ষিত হয়ে গেছেন। নিজেকে সুরক্ষিত রাখুন অন্যরাও সুরক্ষিত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com