শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
টুইটারে বিএমসি জানায়, করোনার অবস্থা আবারও ভয়াবহ হচ্ছে। শহরের নিরাপত্তার সঙ্গে কোনো রকম আপস করা যাবে না। বলিউডের এক অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কারণ, তিনি করোনার স্বাস্থ্যবিধি মানেননি। নিয়ম সবার জন্যই সমান। তাই সকলকে নিয়ম মানার অনুরোধ করা হচ্ছে। এই ভাইরাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়তে হবে।
এমন অভিযোগে অভিনেত্রীকে নিষিদ্ধ করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লাইজ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, দুই মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে গওহর খানকে। এরপর তিনি কাজ করতে পারবেন কিনা, সেটি পরে বিবেচনা করা হবে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন গওহর খান। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, করোনায় আক্রান্তের রিপোর্ট নেগেটিভ পাওয়ার পর তিনি শুটিংয়ে গিয়েছিলেন। তারপর নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘সত্যের জয় সবসময় হয়।’