শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

এখনও লকডাউনের সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এদিকে ৩ মাসের মধ্যে দেশে করোনায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন গেলো ২৪ ঘন্টায়। এই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৭ জন। শনাক্ত বিবেচনায় এই হার ১০ দশমিক চার পাঁচ শতাংশ। ফলে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গেলো ২৪ ঘন্টায় মারা গেছেন ১৬ জন। এরমধ্যে পুরুষ ১২ জন আর মহিলা ৪ জন। ১৬ জনই মারা গেছেন হাসপাতালে। ফলে এই ভাইরাসে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৮ হাজার ৬২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি বলছে, সারা দেশে করোনা রোগীর জন্য হাসপাতালে শয্যা আছে ১০ হাজার ৪০৮টি। এর মধ্যে খালি আছে ৮ হাজার ১টি। আর মোট ৫৫৮টি আইসিইউ বেডের বিপরীতে ভর্তি আছেন ২৮৬ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com