বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

একটা ছবি তুলতে লেগে গেল ১২টা বছর! এ কি বিশ্বাসযোগ্য?

একটা ছবি তুলতে লেগে গেল ১২টা বছর! এ কি বিশ্বাসযোগ্য? বিশ্বাস কিন্তু করতেই হবে, কারণ যে কোনও ছবি নয়, মিল্কি ওয়ে গ্যালাক্সি অর্থাৎ আকাশগঙ্গা ছায়াপথের ছবি তুললেন ফিনল্যান্ডের জেপি মেটস্যাভেইনিও। সাধারণ ফোটোগ্রাফার তিনি নন, ছবি তোলেন স্রেফ মহাজাগতিক বিষয়বস্তুর। পরিভাষায় বলা হয় অ্যাস্ট্রোফোটোগ্রাফার। ১২ বছর ধরে অনেক পরিশ্রম করে আকাশগঙ্গা ছায়াপথের ১.১৭ গিগাপিক্সেল পূর্ণাঙ্গ ছবি তুলে ফেলেছেন। এই ছবির মধ্যেই আছে ২ কোটি তারা।
২০০৯ সালে এই আক্ষরিক অর্থেই যুগান্তকারী প্রজেক্ট হাতে নিয়েছিলেন জেপি। ছায়াপথের বিভিন্ন এলাকার ওপর ফোকাস করে একের পর এক ছবি তুলতে থাকেন। সবকটি ছবি একসঙ্গে মিলিয়ে তবেই তৈরি হল পূর্ণাঙ্গ ছবি। এটি চওড়ায় ১০০০০০ পিক্সেল এবং এতে আছে ২৩৪টি আলাদা মোজাইক প্যানেল।
ফোটোগ্রাফারটি জানাচ্ছেন, ছায়াপথের এত নিখুঁত ছবি এর আগে কখনও তোলা হয়নি। জানা গেছে, ফোটোশপ প্রযুক্তির মাধ্যমে সবকটি ছবিকে একটি ছবি হিসেবে গড়ে তোলা হয়েছে। আলাদা আলাদা ছবি তোলার জন্যই এত নিখুঁত, বলা হয়েছে তাও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com