বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
অবতরণের পর মঙ্গলের মাটিতে ঘুরে বেড়াচ্ছে নাসার পারসিভ্যারেন্স রোভার। ইতিমধ্যেই মঙ্গলপৃষ্ঠের আশ্চর্য আশ্চর্য ছবি তুলে পাঠিয়েছে রোভারটি। এবার এল কিছু শব্দ। মঙ্গলের মাটিতে রোভার চলতে গিয়ে ঘর্ষণের শব্দ হল। কখনও ঘড়ঘড়, কখনও সোঁ সোঁ, জেজেরো জ্বালামুখে চলল নাসার যানটি। প্রথমে ১৬ মিনিটের এই অডিও ক্লিপ বুধবার প্রকাশ করেছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থাটি। এরপর ছাড়া হয় ৯০ সেকেন্ডের আরও একটি ক্লিপ। নাসার জেট প্রোপালশন প্রোজেক্টের সিনিয়র ইঞ্জিনিয়ার বন্দি বর্মা বলছেন, ছবি দেখে অনেকেই বুঝতে পারে না যে রোভারের চাকাগুলো ধাতুর তৈরি। পাথুরে জমির ওপর চললে এরকমই কর্কশ আওয়াজ করে তা।