রবিবার, ০৫ Jul ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

৫০ শতাংশ জনবল দিয়ে চালাতে হবে অফিস

করোনা সংক্রমণ প্রতিরোধে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। সরকারের এ ১৮ দফা নির্দেশনা সারা দেশে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত তা দুই সপ্তাহ বলবৎ থাকবে।

সোমবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়েছে, জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠান শিল্প কারখানাগুলো ৫০ শতাংশ জনবল দিয়ে পরিচালনা করতে হবে।

তবে গর্ভবতী/অসুস্থ/ বয়স ৫৫-ঊর্ধ্ব কর্মকর্তা/ কর্মচারীর বাড়িতে অবস্থান করে কর্মসম্পাদনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার

নির্দেশনায় বলা হয়েছে, কর্মক্ষেত্রে প্রবেশ এবং অবস্থানকালীন সর্বদা বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানসহ অন্য স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com